News71.com
 Bangladesh
 28 Apr 16, 11:51 AM
 645           
 0
 28 Apr 16, 11:51 AM

শার্শার লক্ষণপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার ।।

শার্শার লক্ষণপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ বেনাপোলের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের চেয়ানম্যান কামাল হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। আজ ভোর ৬টার দিকে শার্শা থানা পুলিশ তাকে মারধোর ও হুমকি মামলায় গ্রেফতার করে।

তিনি বেনাপোলের দূর্গাপুর গ্রামের নজিম উদ্দিন ভুইয়ার ছেলে ও লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানায়, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে লক্ষণপুর গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের ছেলে আব্দুল কাদেরকে মারপিট করে গুরুতর জখম ও জীবননাশের হুমকি দেয় চেয়ারম্যান কামাল। এঘটনায় আহত আব্দুল কাদেরের স্ত্রী নাজমা বাদী হয়ে মামলা করলে ওই চেয়ারম্যানকে গ্রেফতার করে পুলিশ।

তবে ইউপি চেয়ারম্যানের পরিবারের অভিযোগ মনোনয়ন নিয়ে রাজনৈতিক দ্বন্দ্বে দলীয় লোকজনের চক্রান্তের শিকার তিনি। শার্শা থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন