News71.com
 Bangladesh
 28 Apr 16, 02:31 AM
 580           
 0
 28 Apr 16, 02:31 AM

১৬৪৩০ নম্বরে ডায়াল করলে বিনামূল্যে আইনি সহায়তা সেবা দেওয়া হবে।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১৬৪৩০ নম্বরে ডায়াল করলে বিনামূল্যে আইনি সহায়তা সেবা দেওয়া হবে।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

নিউজ ডেস্কঃ ১৬৪৩০ নম্বরে ডায়াল করলে দেশের সব নাগরিক আইনি সহায়তা পাবেন। আজ সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই সেবামূলক কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, এই হেল্পলাইনে ফোন করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পাবেন দেশের স্বল্প আয়ের ও অসহায় বিচারপ্রার্থী নাগরিকরা।

প্রধানমন্ত্রী বলেন, বহু মানুষ বিচার পান না, অনেকে মিথ্যা মামলায় বছরের পর বছর ধরে কারাগারে পড়ে আছেন।তাদের কল্যাণেই জাতীয় আইনগত সহায়তা কর্মসূচি চালু করেছে সরকার। এসব বন্দীদের তালিকা করে আইনি সহায়তার নির্দেশ দিয়েছেন তিনি।

মামলার জট নিরসনে অতিরিক্তি বিচারক নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন