News71.com
 Bangladesh
 28 Apr 16, 02:36 AM
 625           
 0
 28 Apr 16, 02:36 AM

ঠাকুরগাঁওয়ের পৌরসভা কর্মকর্তা কর্মচারীরা সরকারি বেতনের দাবিতে মানববন্ধন ।।

ঠাকুরগাঁওয়ের পৌরসভা কর্মকর্তা কর্মচারীরা সরকারি বেতনের দাবিতে মানববন্ধন ।।

নিউজ ডেস্কঃ সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে সরকারি কোষাগার থেকে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের বেতন পাওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও পৌরসভা কর্মকর্তা-কর্মচারি এসোসিয়েশন।

আজ  সকাল ১১টায় শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে সংগঠনের সভাপতি ও পৌর সচিব রাশেদুল আলম ও সাধারণ সম্পাদক হামিদুর রহমান, হাবিব মোহাম্মদ হাসানুর রহমান পাপ্পুসহ বক্তারা সরকারি কোষাগার থেকে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীর বেতন দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

এর আগে পৌরসভা চত্বর থেকে একটি মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন