News71.com
 Bangladesh
 28 Apr 16, 03:20 AM
 794           
 0
 28 Apr 16, 03:20 AM

অনুমতি ছাড়া “কয়রা উপজেলা ছাত্রলীগ” নামে ফেসবুক আইডি পরিচালনা করা যাবে না

অনুমতি ছাড়া “কয়রা উপজেলা ছাত্রলীগ” নামে ফেসবুক আইডি পরিচালনা করা যাবে না

খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিন বৃহস্পতিবার (২৮এপ্রিল) সকালে এক যৌথ বিবৃতিতে বলেছেন, আমাদের অনুমতি ছাড়াই বেশ কিছু দিন ধরে কয়রা উপজেলা ছাত্রলীগ নামে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি পরিচালিত হচ্ছে যেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতি ছাড়া কয়রা উপজেলা ছাত্রলীগ নামে ফেসবুকে কোন আইডি পরিচালনা এবং কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিনের ছবি ব্যবহার করে ফেসবুকে কোন প্রকার আইডি পরিচালনা থেকে বিরত থাকতে বলা হয়েছে। ইতিমধ্যে অনুমতি ছাড়া যে বা যারা কয়রা উপজেলা ছাত্রলীগ নামে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ফেসবুক আইডি পরিচালনা করছে ঐ সকল আইডি বন্ধ করার জন্য বলা হয়েছে। 

বিবৃতিতে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আরও বলেন, পরবর্তীতে আমাদের অনুমতি ছাড়া কেউ যদি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে কয়রা উপজেলা ছাত্রলীগ এবং উপজেলার অন্তর্গত সকল ইউনিয়ন ও কলেজ ছাত্রলীগ নামে আইডি ব্যবহার ও সংগঠন বিরোধী কাজে লিপ্ত হয় তবে তার বিরুদ্ধে খুলনা জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগরের অনুমতি নিয়ে তথ্য প্রযুক্তি আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে । খবর বিজ্ঞপ্তি।।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন