
নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্লোভেনিয়া, কিরগিজস্তান, হাঙ্গেরি এবং গ্রিসের অনাবাসিক রাষ্ট্রদূত। গতকাল বুধবার পৃথকভাবে বঙ্গভবনে গিয়ে স্লোভেনিয়ার রাষ্ট্রদূত জোযেফ দ্রোফেনিক, কিরগিজস্তানের সামারগিউল আদামকুলোভা, হাঙ্গেরির গুইলা পেথো ও গ্রিসের প্যানোস কালোগেরোপোলস নিজ নিজ পরিচয়পত্র পেশ করেন বলে জানান রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি সাংবাদিকদের বলেন, “নতুন দূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।”
নবাগত রাস্ট্রদুতগনের পরিচয়পত্র গ্রহন করে রাস্ট্রপতি বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারিত হচ্ছে উল্লেখ করে আশা প্রকাশ করেন, নতুন দূতদের দায়িত্ব পালনকালে তাদের দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। আবদুল হামিদ এসময় বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করার জন্য নতুন দূতদের মাধ্যমে তাদের দেশের প্রতি আহ্বান জানান এবং তাদেরকে বাংলাদেশের আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলো পরিদর্শনের আহ্বানও জানান তিনি।
এসময় নতুন রাষ্ট্রদূতরা বলেন, তারা নিজ নিজ দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে প্রয়াস চালাবেন এবং তারা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য নতুন দূতরা বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল আলাদাভাবে তাদের গার্ড অব অনার দেয়।