News71.com
 Bangladesh
 28 Apr 16, 03:32 AM
 735           
 0
 28 Apr 16, 03:32 AM

বিএনপি-জামায়াতের ছত্রছায়ায় জঙ্গিদের আস্তানা ।।  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

বিএনপি-জামায়াতের ছত্রছায়ায় জঙ্গিদের আস্তানা ।।  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

 

নিউজ ডেস্কঃ বিএনপি-জামায়াতের ছত্রছায়ার নিচে জঙ্গিদের আস্তানা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিশ্ব শান্তি ও মানবাধিকার আন্দোলন বাংলাদেশ আয়োজিত 'সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আঞ্চলিক ঐক্য' শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতির প্রধান প্রবক্তা হচ্ছে অতীতের সামরিক শাসকরা এবং সরাসরি জামায়াত ও বিএনপি। জামায়াত-বিএনপির ছত্রছায়ার তলেই জঙ্গি, সন্ত্রাসী ও গুপ্তহত্যাকারীদের আস্তানা।

তিনি আরও বলেন, জঙ্গি দমন করতে হবে, সেই সাথে জঙ্গিদের পাহারাদারদের দমন করতে হবে। একটাকে বাদ দিয়ে যদি আরেকটাকে দমন করতে চাইলে কার্যত জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন হবে না।

মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরো বক্তব্য রাখেন ক্যাপ্টেন এ বি এম তাজুল ইসলাম, বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ ও ব্যারিস্টার তানিয়া আমীর, সাবেক সচিব মোহাম্মদ মূসা, মেজর জেনারেল আব্দুর রশিদ প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন