News71.com
 Bangladesh
 28 Apr 16, 07:34 AM
 642           
 0
 28 Apr 16, 07:34 AM

ফেইসবুকের পোস্ট নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের জিডি

ফেইসবুকের পোস্ট নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের জিডি

 

নিউজ ডেস্ক : বাংলা নববর্ষ উদযাপনকে ‘হারাম’ বলে প্রচার করায় ফেইসবুকের একটি পাতার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ। বিভাগটির নাম জড়িয়ে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ পরিবার’ পরিচয়ে পাতাটি খোলা হয় বলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবদুল অদুদ জানিয়েছেন।

এ পাতাটিতে ‘আসুন জেনে নেই, পয়লা বৈশাখ পালন করা কেন হারাম' শীর্ষক একটি পোস্ট দেওয়া হয়েছিল সম্প্রতি, যা নিয়ে সমালোচনা চলছিল। ওই পোস্টকে কেন্দ্র করে ইসলামিক স্টাডিজ বিভাগ গত মঙ্গলবার ঢাকার কোতোয়ালি থানায় জিডিটি করে।

অধ্যাপক অদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ফেইসবুক পেজ ও এর বক্তব্যের সঙ্গে বিভাগের কোনো সম্পর্ক নেই, এর কোনো বক্তব্যের দায়ভারও আমাদের নয়।” এর আগে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে ফেইসবুকে কার্যক্রম চালানোর ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।

এই বিশ্ববিদ্যালয় ও এর বিভিন্ন বিভাগ এবং স্থানের নামে ফেইসবুকে অসংখ্য পেইজ রয়েছে, যার সঙ্গে কর্তৃপক্ষের সম্পর্ক নেই বলে জানানো হয়েছে। 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ পরিবার’ নামে পাতাটি বুধবার রাতেও সক্রিয় দেখা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন