
নিউজ ডেস্ক : রাজশাহীর পবা উপজেলার শিতলাইয়ে পূর্বশত্রুতার জেরে মারামারিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে পবার শিতলাই ভাংড়িপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আবুল কালাম (৫০)। তিনিভাংড়িপাড়ার আলিম উদ্দিনের ছেলে। আহতদের নাম জানা যায়নি।
রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন আবুল কালাম। এছাড়াও ওই মারামারিতে গুরুতর আহত হন আরও ৪ জন। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এই ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।