News71.com
 Bangladesh
 28 Apr 16, 10:29 AM
 632           
 0
 28 Apr 16, 10:29 AM

সংসদ অধিবেশনে ত্রাণ মন্ত্রণালয়ের বিদেশ সফরের হিসাব চাইল সংসদীয় কমিটি ।।

সংসদ অধিবেশনে ত্রাণ মন্ত্রণালয়ের বিদেশ সফরের হিসাব চাইল সংসদীয় কমিটি ।।

নিউজ ডেস্কঃ সরকারি টাকায় বিদেশ সফরের রেকর্ড গড়ায় বিগত ২ বছরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিদেশ সফরের তালিকা এবং মন্ত্রণালয়/অধিদপ্তরের বিভিন্ন যানবাহনের তালিকাসহ পরবর্তী সভায় উপস্থাপনের সুপারিশ করেছে সংসদিয় কমিটি।

দশম জাতীয় সংসদের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১১তম বৈঠক এ সুপারিশ করা হয়।

কমিটি ভূমিকম্পসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি, দুর্যোগের সময় প্রয়োজনীয় মুহুর্তে আশ্রয় কেন্দ্রগুলো খোলা রাখার ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করার সুপারিশ করে।

বৈঠকে ব্রীজ/কালভার্ট প্রকল্পের আওতায় দেশের সকল এলাকায় সুষমভাবে ব্রীজ/কালভার্ট বরাদ্দ করার সুপারিশ করা হয়। তাছাড়া নাটোরের সবচেয়ে নীচু এলাকায় বিশেষ বরাদ্দের আওতায় প্রয়োজন অনুযায়ী ব্রীজ/কালভার্ট নির্মাণের ব্যবস্থা গ্রহণ এবং উক্ত এলাকায় আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ী এবং শিক্ষা প্রতিষ্ঠানে টিন বরাদ্দের সুপারিশ করা হয়।

এছাড়া, সংসদ সদস্যদের বিশেষ বরাদ্দ সমানভাবে প্রদানের সুপারিশ করে। তবে বাস্তবতার নিরিখে প্রয়োজন অনুযায়ী বিশেষ বরাদ্দ প্রদানের সুপারিশ করে। এছাড়াও মহিলা সংসদ সদস্যদের জন্য বিশেষ বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।

বৈঠকে বাজার দরের সাথে সঙ্গতি রেখে টিআর/কাবিখা বরাদ্দ প্রদান অথবা সমপরিমান অর্থ বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শমভু এর সভাপতিত্বে কমিটির সদস্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, তালুকদার আব্দুল খালেক, বি.এম মোজাম্মেল হক, আবদুর রহমান বদি, মো: শফিকুল ইসলাম শিমুল ও হেপী বড়াল বৈঠকে অংশগ্রহণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন