
নিউজ ডেস্কঃ ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত বাণিজ্যিকে গ্যাস সংযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্য সচিব হেদায়াতুল্লাহ আল মামুন। সে লক্ষে বিনিয়োগকারীদের ব্যবসা পরিকল্পনা করার জন্য পরামর্শ দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ে 'বাণিজ্য সহায়ক পরামর্শ কমিটির সভায়' একথা বলেন তিনি। সভায় দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ীদের গ্যাস সংযোগের দাবির পরিপ্রেক্ষিতে বাণিজ্য সচিব একথা বলেন ।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবদুল মাল আবুল মুহিত ।
বৈঠকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআইয়ের বর্তমান সভাপতি আবদুল মাতলুব আহমেদ, সাবেক সভাপতি এ. কে. আজাদ, পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইয়ের সভাপতি সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন ।