
নিউজ ডেস্কঃ চাঁদপুর শহরের হকার্স মার্কেটে আজ ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪টি ব্যবসা প্রতিঠান ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে আরও কয়েকটি প্রতিষ্ঠান। চাঁদপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।
বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের ১ কর্মকর্তা বলেন, অগ্নিকাণ্ডে ৪টি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। তবে আমরা দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে আসায় শত শত ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করা সম্ভব হয়েছে ।এদিকে ক্ষতির পরিমাণ ১কোটি টাকারও বেশি হবে বলে দোকান মালিকরা জানিয়েছেন। ক্ষতিগ্রস্তদের অনেকে কান্নায় ভেঙে পড়েন ।