
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে বরিশাল থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে আহত হয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের এপিবিএন ২৭ সদস্য ।আজ সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর এলাকায় পুলিশের গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হলে তারা আহত হন।
এপিবিএন বরিশালের সহকারী পুলিশ সুপার এএসপি আসাদুজ্জামান বলেন আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।