News71.com
 Bangladesh
 29 Apr 16, 10:20 AM
 631           
 0
 29 Apr 16, 10:20 AM

শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন ।।

শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন ।।

নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর আওতায় ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৬ এর কলেজ পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট অনিবার্য কারণবশত পরিবর্তন করা হয়েছে।


এনটিআরসিএ বলেন, ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৬ এর কলেজ পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট আগামী ৭ই মে’র পরিবর্তে ১৩ই মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া স্কুল-২ ও স্কুল পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট ৬ই মে’র পরিবর্তে ১৩ই মে বিকেল ৪টা হতে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন