
নিউজ ডেস্কঃ রংপুরের মিঠাপুকুর ও গাইবান্ধার ফুলছড়িতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৭ জন। গত রাতে এসব ঘটনা ঘটে।
মিঠাপুকুরে বজ্রপাতে ২ কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার মুরাদদর্প নারায়ণপুর গ্রামে বর্গাচাষী সিরাজুল ইসলামের একটি শশা ক্ষেতে কাজ করছিলেন কয়েকজন কৃষি শ্রমিক। সন্ধ্যায় হঠাৎ সেখানে পরপর কয়েকটি বজ্র পাতের ঘটনা ঘটে। এ সময় কৃষি শ্রমিক মোজাম্মেল হোসেন ও জাবেদ আলী বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান ।
ফুলছড়ি উপজেলার জিগাবাড়ী ঘোন এলাকায় যমুনা নদীতে বজ্রপাতে গোলাপ উদ্দিন ও ভিক্ষু মিয়া নামে দুই নৌকাযাত্রীর মৃত্যু হয়েছে। গোলাপ উদ্দিন ওই উপজেলার পশ্চিম খাটিয়ামারী গ্রামের মৃত জহির উদ্দিন মণ্ডলের ও ভিক্ষু মিয়া পূর্ব খাটিয়ামারী গ্রামের মৃত হাছেন প্রামাণিকের ছেলে ।