News71.com
 Bangladesh
 29 Apr 16, 11:32 AM
 601           
 0
 29 Apr 16, 11:32 AM

রংপুরে পুলিশি অভিযানে ৫২ জন গ্রেফতার ।।

রংপুরে পুলিশি অভিযানে ৫২ জন গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ নাশকতার অভিযোগে রংপুরের পীরগাছা থানা এলাকায় জামায়াতের এক কর্মীসহ জেলার আট থানায় অভিযানে বিভিন্ন মামলার ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়। সকালে আসামিদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

জামায়াতের ওই কর্মীর নাম আমিনুল ইসলাম (৪০), তার বাড়ি পীরগাছা উপজেলার দেউতি গ্রামে। পিতার নাম সৈয়দ নুরী।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নাশকতার ও হামলার অভিযোগে বিভিন্ন মামলা থাকায় জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ দিন পলাতক থাকার পর আজ ভোররাতে তাকে ধরা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুলাহ আল ফারুক বলেন, রংপুর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেফতার করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন