
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও তিন জন। গতকাল বিকেলে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশানবাজারের পূর্বে বিএটিবি তামাক ক্রয় কেন্দ্রের নিকট এ দুর্ঘটনা ঘটে ।
পুলিশ ও স্থানীয়রা বলেন, স্যালো ইঞ্জিন চালিত আলগামনে চড়ে ৪ জন যাত্রী মিরপুরে যাওয়ার পথে বিএটিবি তামাক ক্রয় কেন্দ্রের নিকট বিপরীত দিকে থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী আলগামনটি উল্টে খাদে পড়ে। এতে ৪ জন যাত্রী আহত হলে তাদের উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নেওয়া হয়।
পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর হযরত আলী (৩৭) নামে একজন মারা যান। সে দৌলতপুর উপজেলার হাকিমপুর গ্রামের লস্কর আলীর ছেলে ।
সড়ক দুর্ঘটনার বিষয়ে মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন বলেন, কুষ্টিয়া কোর্ট থেকে মামলার হাজিরা শেষে বাড়ি ফেরার পথে একটি আলগামন উল্টে ১ জন নিহত ও ৩ জন আহত হয়। আহতরা চিকিৎসাধীন রয়েছে এবং নিহত ব্যক্তিকে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে ।