News71.com
 Bangladesh
 29 Apr 16, 12:00 PM
 609           
 0
 29 Apr 16, 12:00 PM

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ।।

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ।।

নিউজ ডেস্কঃ নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৫৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ সকাল ৭টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের হাজীর বটতলার কাছে এ দুর্ঘটনা ঘটে। আব্দুস সামাদ উপজেলার কামারপুকুর ইউনিয়নের কুজিপুকুর গ্রামের বাসিন্দা ও পেশায় কসাই ছিলেন ।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে গরু জবাই করার উদ্দেশে বাড়ি থেকে সাইকেলযোগে স্থানীয় চিকলি বাজারে যাচ্ছিলেন সামাদ। এ সময় গ্রামীণ কাঁচা সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন