News71.com
 Bangladesh
 29 Apr 16, 01:59 AM
 590           
 0
 29 Apr 16, 01:59 AM

পুলিশকে না জানিয়ে কারারক্ষীর লাশ উত্তোলন ।।

পুলিশকে না জানিয়ে কারারক্ষীর লাশ উত্তোলন ।।

নিউজ ডেস্কঃ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্শ্বে খুন হওয়া সাবেক কারারক্ষী রুস্তম আলীর লাশ আজ রাতে কবর থেকে উত্তোলন করেছে তাঁর পরিবার। অভিযোগ উঠেছে, পুলিশকে না জানিয়ে লাশ তোলা হয়েছে।


জেলা প্রশাসন ও পুলিশ সূত্রমতে, নিহতের স্ত্রী নাছরিন আক্তার গতকাল বুধবার গাজীপুর জেলা প্রশাসকের কাছে একটি আবেদন করেন। তাতে বলেন, তাদের পরিবারের সবার দাবি লাশ কোনাবাড়ি দেওয়ালিয়া বাড়ি কবরস্থান থেকে তাদের গ্রামের বাড়ি পিরোজপুর নিয়ে যাবেন। সেখানে তাদের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে। প্রশাসন তাৎক্ষণিকভাবে অনুমতি না দিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় চায়। কিন্তু নিহতের পরিবার সেই সময় না দিয়ে গেল রাত ৯ টার দিকে লাশ কবর থেকে উত্তোলন করে। পরে একটি অ্যাম্বুলেন্সে করে তাদের গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যায়।


কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মোবারক হোসেন বলেন, তাদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তারা লাশ উত্তোলন করে গ্রামের বাড়িতে নিয়ে গেছে। তবে উত্তোলন করার সময় তারা পুলিশকে অবহিত করেনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন