
নিউজ ডেস্কঃ বাগেরহাটের মোরেলগঞ্জ সদর বাজারে ১টি মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।গতকাল রাত ৩টার দিকে মেইনরোড়ের রায় টেলিকমে এই চুরি সংঘঠিত হয় ।
দোকান মালিক শাওন রায় বলেন অজ্ঞাত চোরেরা দোকানের ছাউনির টিন কেটে বিভিন্ন মডেলের ৭০ পিস মোবাইল সেট ও নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ নিয়ে গত ৩ মাসে মোরেলগঞ্জ সদরে কমপক্ষে ৫টি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে ।
ইতিপুর্বে গত ১ই এপ্রিল অনেকটা ডাকাতির ধরনেই চুরি হয় মোরেলগঞ্জের ইউএনও ওবায়দুর রহমানের বাংলোয়। ১টি ৪২ ইঞ্চি টিভিসহ দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায় চোরেরা। ইউএনও এসময় প্রশিক্ষণে দেশের বাইরে ছিলেন ।