News71.com
 Bangladesh
 29 Apr 16, 02:03 AM
 582           
 0
 29 Apr 16, 02:03 AM

শিবগঞ্জ সীমান্তে সাড়ে ৪ কেজি গান পাউডার উদ্ধার ।।

শিবগঞ্জ সীমান্তে সাড়ে ৪ কেজি গান পাউডার উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পদ্মা নদীতে একটি নৌকা থেকে চার কেজি ৬০০ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আবুল এহসান বলেন, সকাল পৌনে ১০টার দিকে মনোহরপুর সীমান্ত ফাঁড়ির সুবেদার লুৎফর রহমানের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৩/৬-এস থেকে পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীতে অভিযান চালায়। এ সময় একটি নৌকা থামিয়ে তল্লাশি করে ব্যাগের মধ্যে রাখা চার কেজি ৬০০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। ওই নৌকায় প্রায় ৩২ জন নারী-পুরুষ যাত্রী থাকলেও কেউ ব্যাগের মালিকানা স্বীকার করেনি। উদ্ধারকৃত গান পাউডার শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন