News71.com
 Bangladesh
 29 Apr 16, 03:25 AM
 607           
 0
 29 Apr 16, 03:25 AM

চাটমোহরে ট্রেনে কাটা পড়ে অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মীর মৃত্যু ।।

চাটমোহরে ট্রেনে কাটা পড়ে অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মীর মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ পাবনার চাটমোহর রেলওয়ে স্টেশনে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আফছার আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফছার আলীর বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নওকৈড় গ্রামে। তিনি রেলওয়ের অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মী।


চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে করে ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জ যাচ্ছিলেন আফছার। পথে চাটমোহর স্টেশনে ট্রেন যাত্রা বিরতি দিলে তিনি পান খাওয়ার জন্যে ট্রেন থেকে নিচে নামেন। কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দিলে দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান তিনি। এসময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।


সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন