News71.com
 Bangladesh
 29 Apr 16, 08:19 AM
 560           
 0
 29 Apr 16, 08:19 AM

জন কেরির ফোনে সরকার চাপ অনুভব করছে না ।। আইনমন্ত্রী আনিসুল হক

জন কেরির ফোনে সরকার চাপ অনুভব করছে না ।। আইনমন্ত্রী আনিসুল হক

নিউজ ডেস্কঃ ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নানের খুনিদের গ্রেফতারের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি টেলিফোন করার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তারা আমাদের সহযোগিতার কথা বলেছেন। আমাদের কাজ আমরা করবো। এতে সরকার কোনো চাপ অনুভব করছে না ।

আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে লাইন্স ক্লাব ইন্টারন্যাশনালের দুই দিন ব্যাপী ২১তম বার্ষিক জেলা কনভেনশনে উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ।


সাংবাদিকরা আইনমন্ত্রীর কাছে জানতে চান জন কেরি টেলিফোনে সরকার চাপ অনুভব করছে কী না। মন্ত্রী বলেন, যে কোনো অস্বভাবিক মৃত্যু হলে তা ব্যাথিত করে। সরকার সুষ্ঠু তদন্ত করছে। অপরাধীদের শান্তি দেওয়া হবে। অতি দ্রুতই তদন্তের উদ্যোগ নেওয়া হবে। জুলহাজ মান্নান হত্যার অপরাধের ধরণ একটু ভিন্ন। কিছু আলামত পাওয়া গেছে ।


উল্লেখ্য, নিষ্পত্তি হয়ে যাওয়া ১৬৮টি মামলা পুনঃশুনানি প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, বিষয়টি আমি বিস্তারিত জানিন না। বিস্তারিত জেনে আপনাদের জানাতে পারবো ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন