News71.com
 Bangladesh
 29 Apr 16, 10:00 AM
 681           
 0
 29 Apr 16, 10:00 AM

অপহরণের নাটক সাজিয়ে নিজ পরিবারের কাছে টাকা দাবি ।।

অপহরণের নাটক সাজিয়ে নিজ পরিবারের কাছে টাকা দাবি ।।

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ভালুকায় অপহরণের নাটক সাজিয়ে নিজ পরিবারের কাছে টাকা দাবি করেছে আবু হানিফ ও তার বন্ধুরা। পরে আজ হানিফ পুলিশের হাতে আটক হওয়ার পর ঘটনার রহস্য বের হয়ে আসে ।

জানা যায়, ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের খন্দকার পাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে আবু হানিফ স্থানীয় আইডিয়াল স্পিনিং মিলে শ্রমিক হিসাবে চাকুরিরত ছিলেন। গত ১৭ই এপ্রিল হানিফ বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হলে এরপর আর তার কোন সন্ধান পায় না পরিবার। পরে তাকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের কাছে টাকা দাবি করে অজ্ঞাতরা। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয় ।

পরে ভালুকা মডেল থানার এস আই ফয়েজুর রহমান ৮ দিন ধরে চেষ্টা চালিয়ে আজ ঢাকা মহাখালী থেকে হানিফকে উদ্ধার করে। এরপর মূল কাহিনি বের হয়ে আসে। পুলিশ জানায় আবু হানিফ তার নিজ বন্ধুদের নিয়ে অপহরনের নাটক সাজিয়ে পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই পরিকল্পনা করে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন