News71.com
 Bangladesh
 29 Apr 16, 10:04 AM
 592           
 0
 29 Apr 16, 10:04 AM

রাবি শিক্ষক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বাবা-ছেলে আটক ।।

রাবি শিক্ষক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বাবা-ছেলে আটক ।।

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের ঘটনায় বাবা ও ছেলেকে আটক করা হয়েছে। এরা হলেন- বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল হাকিম ও তার ছেলে বাগমারা কলেজের একাদশ শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম ।

আজ ভোরে উপজেলার শ্রীপুর থেকে বাবা-ছেলেকে আটক করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন এ তথ্য জানান ।মহানগর পুলিশ কমিশনার বলেন জিজ্ঞাসাবাদের জন্য বাগমারা থেকে ২জনকে আটক করা হয়েছে।

তবে চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তে তেমন কোনো অগ্রগতি নেই ।তার আগে হত্যাকাণ্ডের দিন ২৩শে এপ্রিল হাফিজুর রহমান নামে ১জনকে আটক করা হয়। হাফিজুরকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন