News71.com
 Bangladesh
 29 Apr 16, 10:07 AM
 663           
 0
 29 Apr 16, 10:07 AM

যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ ।।

যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ ।।

নিউজ ডেস্কঃ জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় দুই দিন ধরে সার উৎপাদন বন্ধ রয়েছে। ইউরিয়া প্ল্যান্টে ছিদ্র দেখা দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড সূত্রমতে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নে অবস্থিত যমুনা সার কারখানার ইউরিয়া প্ল্যান্টের কন্ট্রোল বাল্বে ছিদ্র দেখা যাওয়ায় ও কুলারে জল কম যাওয়ায় গতকাল দুপুরে সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। কন্ট্রোল বাল্বের ছিদ্র মেরামত করে সার উৎপাদনে যেতে আরও দু-তিন দিন সময় লাগতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) ২০১৫-১৬ অর্থবছরে যমুনা সার কারখানায় চার লাখ ৫০ হাজার মেট্রিক টন সারের উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কারখানায় চার লাখ তিন হাজার মেট্রিক টন সার উৎপাদন হয়েছে।

কারখানার মহাব্যবস্থাপক (জিএম) রবিউল ইসলাম বলেন, যান্ত্রিক মেরামত করে দু-এক দিনের মধ্যে ফের সার উৎপাদন শুরু করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন