News71.com
 Bangladesh
 30 Apr 16, 12:40 PM
 617           
 0
 30 Apr 16, 12:40 PM

রাজধানীর পল্টনে গভীর রাতে গুলি করে ছিনতাই।।

রাজধানীর পল্টনে গভীর রাতে গুলি করে ছিনতাই।।

নিউজ ডেস্কঃ রাজধানীর পল্টন এলাকায় গতকাল  গভীর রাতে ইফতেখার আলম (৪২) নামের এক ব্যক্তিকে গুলি করে স্বর্ণালংকার, টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ইফতেখার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালে ইফতেখারের প্রতিবেশী রফিকুল ইসলাম বলেন, সাতক্ষীরা থেকে একটি বাসে ঢাকায় আসেন ইফতেখার। পল্টনে বাস থেকে নামার পর কিছুটা এগিয়ে যান। কালভার্ট রোডে ডক্টরস টাওয়ারের সামনে একটি মাইক্রোবাসে করে কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁর কাছ থেকে সোনার চেইন, নগদ পাঁচ হাজার টাকা ও মুঠোফোন নিয়ে যায়। তারা ইফতেখারের বাঁ পায়ে গুলি করে।

হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক গুলিবিদ্ধ ইফতেখারকে হাসপাতালে নিয়ে আসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন