News71.com
 Bangladesh
 30 Apr 16, 12:47 PM
 608           
 0
 30 Apr 16, 12:47 PM

গাজীপুরে যুবকের পা কাটা লাশ উদ্ধার ।।

গাজীপুরে যুবকের পা কাটা লাশ উদ্ধার ।।

 

নিউজ ডেস্কঃ গাজীপুরের কালীগঞ্জে রেললাইনের পাশে অজ্ঞাত পরিচয় এক যুবকের পা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আজ  সকাল ৮টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার এসআই বলেন, সকালে স্থানীয়রা ওই যুবকের লাশ দেখে থানায় খবর দেয়। লাশটি উদ্ধারের জন্য রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। লাশের পা কাটা ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার পরনে রয়েছে কালো ফুল প্যান্ট ও হলুদ রঙের জামা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন