News71.com
 Bangladesh
 30 Apr 16, 07:22 AM
 750           
 0
 30 Apr 16, 07:22 AM

রাবি শিক্ষক হত্যার বিচারের দাবিতে ২ই মে সকল বিশ্ববিদ্যালয়ে ৩ ঘণ্টার ধর্মঘট ।।

রাবি শিক্ষক হত্যার বিচারের দাবিতে ২ই মে সকল বিশ্ববিদ্যালয়ে ৩ ঘণ্টার ধর্মঘট ।।

নিউজ ডেস্কঃ রাবি শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে আগামী ২ই মে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ধর্মঘট পালন করা হবে বলে ঘোষণা দিয়েছে রাবি শিক্ষক সমিতি।

আজ শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক প্রফেসর ড. রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচারের দাবিতে ডাকা মানববন্ধনে এ ঘোষণা দেওয়া হয়। সিনেট ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।

পুলিশ প্রধানের বক্তব্যে সূত্র ধরে বাংলাদেশ ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হাসান বাদশা বলেছেন, আমাদের নিরাপত্তার ব্যবস্থা যদি আমরাই করবো, তাহলে আপনাদের বেতন দিচ্ছি কেন। আপনাদের বেতন ভাতার ব্যবস্থা যেই জনগণ দেয়, সেই জনগণের নিরাপত্তার ব্যবস্থা কেন আপনারা দিতে পারবেন না।

সম্প্রতি পুলিশ প্রধান বলেছেন, জনগণকে নিরাপত্তার বলয় নিজেদেরকেই তৈরী করে নিতে হবে। এর প্রতিক্রিয়ায় সরকারের এই এমপি একথা বলেন।এসময় তিনি আরো বলেন, আমরা শোক পেয়েছি। এই শোককে শক্তিতে পরিণত করতে হবে ।শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ্ আজম শান্তনু’র উপস্থাপনায় মানববন্ধনে বক্তারা বলেন, রেজাউল করিম সিদ্দিকী যে আদর্শ ধারণ করতেন, তাকে হত্যা করে সেই আদর্শকে বন্ধ করা যাবে না।

তারা আরো বলেন, আমরা কোন সভ্য সমাজে বাস করি, যেখানে গলা কেটে ও কুপিয়ে জাতির বিবেকদের হত্যা করা হয়। আর সে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শিক্ষকদের রাস্তায় নামতে হয়, আন্দোলন করতে হয়।মানববন্ধন থেকে কর্মসূচীতে বলা হয়, আগামী ২ই মে সারাদেশে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ধর্মঘট পালন করা হবে।

আগামি ৩ই মে সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দের উপস্থিতিতে মহা-সমাবেশ হবে। আর এ মহা-সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন