
নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ায় বাসচাপায় ২ জন সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়েছে আরও অন্তত ১০ জন। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কলাপাড়া উপজেলার নীলগঞ্জ এলাকার আব্দুর রহমান (৭০) ও মো. আরিফ (২৭)। তাদের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আহতদের মহিপুর ও কুয়াকাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সকাল সাড়ে ৬টার দিকে রহমান ও আরিফ সাইকেলে কলাপাড়া ফিরছিলেন। ঢাকা থেকে কুয়াকাটাগামী বাসটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।