News71.com
 Bangladesh
 01 May 16, 02:54 AM
 695           
 0
 01 May 16, 02:54 AM

মহান মে দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ।।

মহান মে দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ।।

নিউজ ডেস্কঃ মে দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকাল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

প্রতিবছরের ন্যায় এবারও রাষ্ট্রীয়ভাবে মে দিবস উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে বিকালে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও অংশ নেবেন শ্রমিক লীগ ও শ্রমিক ইউনিয়নের নেতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন