
নিউজ ডেস্কঃ গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে এক হাজতির মৃত্যু হয়। নিহত হাজতির নাম আবদুস সালাম (৭০) । নিহত আবদুস সালামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়। তাঁর হাজতি নম্বর ৩৯১৬৪/১৫।
এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, আবদুস সালামের লাশ এখন জরুরি বিভাগের মর্গে রাখা আছে।
এ ব্যাপারে চট্টগ্রামের কারারক্ষী জাকারিয়া বলেন, আবদুস সালাম ডাকাতির মামলায় হাজতে ছিলেন। হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে আজ সকালে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।