
নিউজ ডেস্কঃ কালবৈশাখী ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় আশিকুর রহমান নামে ১ কিশোরের মৃত্যু হয়েছে।আজ বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ছোটপাকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আশিকুর রহমান ওই গ্রামের এনামুল হকের ছেলে। সে এ বছর স্থানীয় পাকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নয়েজ মাহমুদ বলেন বিকেলে ঝড় শুরু হলে বাড়ির পাশে আম কুড়াতে যায় আশিকুর। এ সময় বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।