
নিউজ ডেস্কঃ রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ারের পাশে হাসিনা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আজ রবিবার ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা তাৎক্ষণিক পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, আকস্মিকভাবে কারওয়ান বাজারের কাঁচাবাজারের পাশে হাসিনা মার্কেটের ১টি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে যায়।