News71.com
 Bangladesh
 01 May 16, 10:58 AM
 841           
 0
 01 May 16, 10:58 AM

পাইকগাছায় জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে মে দিবস উদযাপিত ।।

পাইকগাছায় জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে মে দিবস উদযাপিত ।।

নিজস্ব ডেস্কঃ খুলনা জেলার পাইকগাছা উপজেলায় মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে এক বর্ণাঢ্য র‍্যালি শেষে শহীদ এমএ গফুর মিলনায়তনে জাতীয় শ্রমিকলীগের উপজেলা সভাপতি শেখ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের আহবায়ক ও জেলা সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী। সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আ’লীগের সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান।

সমাবেশে অন্যান্যের মধ্যে ব্ক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামিলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: শহীদুলাহ ,পৌর আ’লীগের আহবায়ক শেখ কামরুল হাসান টিপু, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, আ’লীগনেতা ইকবাল হোসেন খোকন, আনন্দ মোহন বিশ্বাস, এসএম রেজাউল হক, এ্যাডঃ শেখ আব্দুর রশিদ, আব্দুল ওহাব বাবলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কালাম আজাদ, মিজানুর রহমান,মোঃ কবিরউদ্দিন,রনি,মোঃ মিন্টু ও সবুজ সানা। মহিলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মাসুমা বেগম, মর্জিনা কাশেম, নাহার আক্তার, লিপিকা প্রমুখ । আওয়ামিলীগ নেতা প্রভাষক ময়নুল ইসলাম ও মোঃ শফিকুল ইসলাম সমাবেশটি পরিচালনা করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন