News71.com
 Bangladesh
 01 May 16, 11:55 AM
 622           
 0
 01 May 16, 11:55 AM

কারওয়ান বাজারে হাসিনা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ।।

কারওয়ান বাজারে হাসিনা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটের আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে অগ্নিনির্বাপক বাহিনী। জনতা টাওয়ারের পেছনের ওই মার্কেটে আজ রাত পৌনে ৮টার দিকে আগুন লাগে। এর পরপরই তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মকর্তা সেখানে যেয়ে আগুন নেভাতে কাজ শুরু করে।

তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মকর্তা তানহারুল ইসলাম বলেন, অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা সঙ্গে সঙ্গে আগুন নেভাতে কাজ শুরু করে। রাত প্রায় ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার কথা নিশ্চিত করেন অগ্নিনির্বাপক বাহিনীর কর্তব্যরত কর্মকর্তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ঘটনাস্থলে রয়েছেন। দোতলা টিনশেড, হাসিনা মার্কেটের একটি বড় অংশ আদা, রসুন, পিয়াজ, মরিচের পাইকারি মার্কেট। এছাড়া উত্তর অংশে হলুদ-মরিচ গুঁড়া করার মিল রয়েছে। পাশপাশি লেপ তোষকের দোকান এবং খাবার দোকানও রয়েছে সেখানে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন