News71.com
 Bangladesh
 01 May 16, 11:59 AM
 650           
 0
 01 May 16, 11:59 AM

জাতীয় পার্টিতে নাটকীয় মোড় ।। এরশাদ-রওশন একই মঞ্চে

জাতীয় পার্টিতে নাটকীয় মোড় ।। এরশাদ-রওশন একই মঞ্চে

নিউজ ডেস্কঃ আমার হৃদয় আজ আনন্দে ভরপুর, রওশন আমার পাশে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, জাতীয় পার্টিতে দুর্যোগের ঘনঘটা ছিল। আজ তা কেটে গেছে।

আজ রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত এক শ্রমিক সমাবেশে এরশাদ এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেন, দেশে প্রতিদিন মানুষ খুন হচ্ছে । সরকারের পক্ষে কি সব মানুষের ঘরে নিরাপত্তা দেওয়া সম্ভব? সম্ভব নয়। তাই সব দলকে একসঙ্গে বসতে হবে এই বালা-মুসিবত দূর করতে। মানুষ পরিবর্তন চায়, তবে বিএনপিকে নয়, জাতীয় পার্টিকে চায়।

এ সময় মঞ্চে জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদেরের হাত উঁচু করে এরশাদ বলেন, জাতীয় পার্টি এখন ঐক্যবদ্ধ থাকবে, একসঙ্গে থাকবে। আজ থেকে আমাদের নতুন যাত্রা শুরু। এই যাত্রা ক্ষমতায় যাওয়ার, খুন-জখম বন্ধ হওয়ার। জীবনের শেষপ্রান্তে পৌঁছেছি, তাই জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে চাই।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রওশন এরশাদ সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আপনারা যদি মত দেন তাহলে আমি সিনিয়র কো-চেয়ারম্যান থাকব। যদি না দেন তাহলে আমি থাকব না। শ্রমিকদের বেতন ন্যূনতম ১৮ হাজার টাকা দাবি করে রওশন এরশাদ বলেন, বিপথগামী মানুষ আজ খুন-রাহাজানি করছে। কারণ তাদের কর্মসংস্থান নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন