News71.com
 Bangladesh
 02 May 16, 12:05 PM
 636           
 0
 02 May 16, 12:05 PM

ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে শিশু নিহত, বিদ্যুৎ বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে শিশু নিহত, বিদ্যুৎ বিচ্ছিন্ন

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কালবৈশাখী ঝড়ে গাছে নিচে চাপা পড়ে আনোয়ার নামে ১ শিশু নিহত হয়েছে।আজ রোববার রাত পৌনে ৮টার দিকে উপজেলার কাইয়ূমপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে ।

আনোয়ার নোয়াগাঁও গ্রামের গোলাম রাব্বানীর ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ আরিফুল ইসলাম শিশু নিহত হওয়ার এ বিষয়টি নিশ্চিত করেছেন ।এছাড়া জেলার কয়েকটি উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছপালা ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝড়ের তাণ্ডবে জেলা জজ আদালতের সামনে ৩টি বড় কড়ই গাছ ভেঙে পড়ে। এছাড়া ঢাকা-আগরতলা মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে গাছপালা ভেঙে পড়ে।সর্বশেষে জানা গেছে জেলা সদর কসবা, আখাউড়া, বিজয়নগর, সরাইল, নাসিরনগর ও নবীনগরের বিভিন্ন গ্রামে শত শত গাছপালা ভেঙে পড়ায় পল্লীবিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়াও জেলার ৯টি উপজেলা থেকেই ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ঝড়ে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন