News71.com
 Bangladesh
 02 May 16, 12:11 PM
 785           
 0
 02 May 16, 12:11 PM

বেতন-ভাতা পুনর্বিন্যাস না করা পর্যন্ত দেশের সকল রুটে ধর্মঘট অব্যাহত থাকবে

বেতন-ভাতা পুনর্বিন্যাস না করা পর্যন্ত দেশের সকল রুটে ধর্মঘট অব্যাহত থাকবে

নিউজ ডেস্কঃ শ্রমিকদের জন্য নৌ-মন্ত্রী কর্তৃক নির্ধারিত বাড়তি ভাড়া পুনঃনির্ধারিত না হওয়া পর্যন্ত দেশের সব রুটে মালবাহী জাহাজ চলাচল বন্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন ।

আজ রোববার বিকেলে চলমান ধর্মঘট নিয়ে জাহাজ মালিকদের বৈঠক শেষে এ কথা বলেন সংগঠনটির সভাপতি।তিনি আরও বলেন সরকার শ্রমিকদের বেতন-ভাতা ৯ হাজার টাকা নির্ধারণ করার কথা বলেছে। কিন্তু এ বেতন-ভাতা জাহাজ ভাড়া থেকে উঠে আসবে না। যে পরিমাণ ভাড়া রয়েছে, তার চেয়ে সরকার নির্ধারিত বেতন বেশি। তাই পুনর্বিন্যাস না করা হলে ধর্মঘট প্রত্যাহার সম্ভব নয় ।

বর্তমান পরিচ্ছিতি থেকে উত্তোরণের জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি ।এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাঈদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ইউনুসসহ শতাধিক জাহাজ মালিক ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন