News71.com
 Bangladesh
 02 May 16, 12:13 PM
 628           
 0
 02 May 16, 12:13 PM

জেলা আনসার কমান্ডারের লাথিতে হাসপাতালে নারী সহকর্মী ।।

জেলা আনসার কমান্ডারের লাথিতে হাসপাতালে নারী সহকর্মী ।।

নিউজ ডেস্কঃ মাগুরার শালিখা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনসার সদস্য নিয়োগের বিনিময়ে ঘুষ না পেয়ে উপজেলা আনসার কমান্ডার মমতাজ খাতুনকে জেলা কমান্ডার আহসান উল্লাহ শারীরিকভাব লাঞ্চিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে ।গতকাল শনিবার রাত ৯টার দিকে শালিখা উপজেলার আনসার কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে হাসপাতালে চিকিৎসাধীন মমতাজ খাতুন বলেন।

মমতাজ খাতুন বলেন আগামী ৭ই মে শালিখা উপজেলার ৭টি ইউনিয়নে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে দায়িত্ব পালনের জন্য গতকাল শনিবার দেড় হাজার আনসার সদস্যকে বাছাই করা হয়। বাছাই করা আনসার সদস্যদের কাছ থেকে জন প্রতি ২০০ টাকা করে আড়াই লাখ টাকা ঘুষ দাবি করেন আহসান উল্লাহ। কিন্তু টাকা দিতে না পারায় গতকাল শনিবার রাত ৯টার দিকে আহসান উল্লাহ তাকে লাথি মারেন ।
ঘটনাস্থলে উপস্থিত শালিখার আড়পাড়া ইউনিয়ন কমান্ডার আবুল হোসেন বলেন জেলা কমান্ডার মমতাজ আপাকে লাথি মেরে ফেলে দিয়ে দ্রুত গাড়ীতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন ।

তবে জেলা কমান্ডার আহসান উল্লাহ মমতাজ বেগমকে মারপিটের অভিযোগ অস্বীকার করে বলেন নির্বাচনে ডিউটি দেওয়ার কথা বলে মমতাজ আনসার সদস্যদের কাছ থেকে টাকা নিয়েছেন। যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের অনেককে ডিউটি না দেওয়ায় তিনি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন ।

শালিখা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন এ ব্যাপারে পুলিশের কাছে কোন অভিযোগ আসেনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন