
নিউজ ডেস্কঃ জমিজমা সংক্রান্ত ও ইউপি নির্বাচনোত্তর বিরোধের জের ধরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফুলবাড়িয়া গ্রামে যুবলীগের হামলায় মহিলাসহ ১০ ব্যক্তি আহত হয়েছেন। তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।গতকাল শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে ।
আহতরা হলেন ফুলবাড়িয়া গ্রামের স্কুল শিক্ষক আইয়ুব হোসেন, তার স্ত্রী মাহফুজা খাতুন, মেয়ে নাইস, আওরঙ্গজেব, আল আমিন, মেহের আলী, ইছা মুন্সি, আব্দুল গফুর, সেলিম হোসেন ও আলম মুন্সি। আহতদের হাসপাতালে যেতে বাঁধা দেয়া হচ্ছে বলে অভিযোগ ।
আহত স্কুল শিক্ষক আইয়ুব হোসেন বলেন দীর্ঘদিন ধরে জমি নিয়ে একই গ্রামের দুলাল নামে ১ ব্যক্তির সাথে বিবাদ চলে আসছে। তিনি আরো বলেন জমি নিয়ে বিরোধের সাথে সদ্য সমাপ্ত ইউপি নির্বাচন নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। বারোবাজার ইউনিয়ন যুবলীগ নেতা লাকি মেম্বর নির্বাচনে পরাজিত হয়ে আমাদের দোষারোপ করতে থাকে। এরই সুত্র ধরে আজ রোববার রাত ৮টার দিকে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লাকি মেম্বর, রিপন, নয়ন, সুমন ও দলের নেতৃত্বে ক্যাডাররা লাঠিসোটা ও রামদা নিয়ে আইয়ুব মাস্টারসহ বিভিন্ন বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে ।এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।
এদিকে বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দীন বলেন পুর্ব বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।