News71.com
 Bangladesh
 02 May 16, 12:38 PM
 662           
 0
 02 May 16, 12:38 PM

বৃষ্টির জলে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু ।।

বৃষ্টির জলে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ডোবায় জমা বৃষ্টির জলে ডুবে আপন ভাই-বোনসহ তিন শিশু মারা গেছে।


আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোদধতপী গ্রামে তিনি শিশুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


নিহত শিশুরা হলো, দামোধরতপী গ্রামের তুজিত মিয়ার মেয়ে আলিমা বেগম (৮) এবং ছেলে সজিদ মিয়া (৬) ও পার্শ্ববর্তী মাহমুদপুর গ্রামের মোঃ জহির আলীর ছেলে শাহেদ আহমদ (৯)।


স্থানীয় ও পুলিশ সূত্র অনুযায়ী, পূর্ব-পাগলা ইউনিয়নের দুই গ্রাম দামোধরতপী ও মাহমুদপুরের মাঝামাঝি মাঠের মাটি কেটে নেওয়ায় ডোবার সৃষ্টি হয়। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ডোবাটিতে জল জমে যায়।


আজ বিকালে তিন শিশু মাঠটিতে খেলতে গিয়ে এক পর্যায়ে ডোবাটিতে পড়ে যায়। অনেকক্ষণ ধরে বাড়িতে না যাওয়ায় শিশুদের অভিভাবকরা তাদের খোঁজতে বের হয়। সন্ধ্যায় ডোবা থেকে তিন শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।


এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. আল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডোবায় পড়ে একই পরিবারের দুজনসহ তিন শিশু নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এরই মধ্যে এক শিশুর দাফন সম্পন্ন হয়েছে। বাকিদের লাশ দাফনের প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন