
নিউজ ডেস্ক: ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকির মারাগেছেন । আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য গতকাল রোববার রাতে তিনি মমেক হাসপাতালে ভর্তি হন। মজিবুর রহমান ফকির গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ঐ এলাকার তিনবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।