News71.com
 Bangladesh
 02 May 16, 11:16 AM
 677           
 0
 02 May 16, 11:16 AM

ইবিতে শাপলা ফোরাম ও বঙ্গবন্ধু পরিষদকে অবৈধ ঘোষণা

ইবিতে শাপলা ফোরাম ও বঙ্গবন্ধু পরিষদকে অবৈধ ঘোষণা

নিউজ ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামী লীগপন্থী ও  উপাচার্যের নিয়ন্ত্রণে থাকা শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম ও বঙ্গবন্ধু পরিষদকে অবৈধ ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছেন সংগঠন দুটির উপ উপাচার্যপন্থী শিক্ষকরা। গত শনিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে উপাচার্যপন্থী শাপলা ফোরাম ও বঙ্গবন্ধু পরিষদকে অবৈধ ঘোষণা ও উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের পদত্যাগ দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বঙ্গবন্ধু পরিষদের উপ উপাচার্যপন্থী অংশের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মামুনুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপ উপাচার্যপন্থী শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন আজাদ, বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবুর রহমান, উপ উপাচার্যের সহধর্মিনী ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সালমা খাতুন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন