
নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের বেলকুচিতে রাহেল (২৮) নামে এক তাঁত শ্রমিককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।আজ সকাল ৯টার দিকে বাড়ির থেকে অর্ধ কিলোমিটার দূরে একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্র অনুযায়ী, বেলকুচি উপজেলার চন্দনগাতী পশ্চিমপাড়া গ্রামের শুকুর আলীর পুত্র তাঁত শ্রমিক রাহেল গতকাল রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়। আজ সকালে বাড়ির থেকে অর্ধ কিলোমিটার দূরে একটি ধান ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। সকাল ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।