News71.com
 Bangladesh
 02 May 16, 02:47 AM
 597           
 0
 02 May 16, 02:47 AM

যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় পুলিশের মৃত্যু ।।

যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় পুলিশের মৃত্যু ।।

 

নিউজ ডেস্ক: ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে কাজলা ফাতেমা নাজ পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানাগেছে।

নিহত দেলোয়ার হোসেনের (৪০) বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি ট্রাফিক পুলিশের ডেমরা বিভাগে কর্মরত ছিলেন।

“ডিউটি শুরুর জন্য রাস্তা পার হচ্ছিলেন দেলোয়ার। এ সময় ঢাকা থেকে কাচপুরগামী একটি ট্রাক ধাক্কা দিয়ে গেলে তিনি গুরুতর আহত হন।”

পথচারীরা দেলোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে সহকারী কমিশনার জানান। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক ট্রাক আটকা বা তার চালককে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন