
নিউজ ডেস্কঃ খুলনায় টিভি দেখাকে কেন্দ্র করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন টুম্পা রায় নামের ১ গৃহবধূ। আজ সোমবার সকালে নগরীর ১৬ নং বাগমারা ঈদগাহ লেনের ভাড়া বাসায় তিনি আত্মহত্যা করেন। টুম্পা নুরুল ইদ্রিসের ভাড়াটিয়া ভবতোষের স্ত্রী বলে জানা যায়।
খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে বেলা সাড়ে ১১টায় খুলনা সদর থানায় এ বিষয়ে ১টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।পুলিশ ও স্থানীয়রা বলেন ভারতীয় সিরিয়াল দেখা নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়ার পর অভিমান করে আত্মহত্যা করেছেন টুম্পা।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন প্রাথমিক জানা গেছে ভারতীয় সিরিয়াল দেখা নিয়ে গতকাল রাতে স্বামী ভবতোষের সঙ্গে ঝগড়া হয় টুম্পার। এ নিয়ে অভিমান করে বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ খুমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় ১টি অপমৃত্যু মামলা হয়েছে।