News71.com
 Bangladesh
 02 May 16, 08:49 AM
 660           
 0
 02 May 16, 08:49 AM

নৌমন্ত্রীর আশ্বাসে পণ্যবাহী জাহাজ মালিকদের ধর্মঘট প্রত্যাহার ।।

নৌমন্ত্রীর আশ্বাসে পণ্যবাহী জাহাজ মালিকদের ধর্মঘট প্রত্যাহার ।।

নিউজ ডেস্কঃ নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন পণ্যবাহী জাহাজের মালিকরা।

আজ সচিবালয়ে নৌমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেয় বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ।
তিনি বলেন, অচলাবস্থার নিরসন হলো। এখন থেকে জাহাজ চলবে।

নৌযান শ্রমিকদের বেতন বাড়াতে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেন পণ্যবাহী জাহাজ মালিকরা। তাদের দাবি, সরকারি সিদ্ধান্ত মানতে গেলে অনেক ক্ষতি হবে। এ কারণে গত ২৭ এপ্রিল থেকে ধর্মঘট শুরু করেন তারা। ধর্মঘটের আওতায় কার্গো, কোস্টাল ও লাইটারেজ জাহাজ বন্ধ ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন