News71.com
 Bangladesh
 02 May 16, 08:54 AM
 614           
 0
 02 May 16, 08:54 AM

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১১ই মে ।।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১১ই মে ।।

নিউজ ডেস্কঃ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১১ মে প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।


মন্ত্রণালয় সূত্র অনুযায়ী, এর আগে ফল প্রকাশের জন্য ১০-১১ মে'র মধ্যে যে কোনও একদিন সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে সার-সংক্ষেপ পাঠানো হয়। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১১ মে নির্ধারণ করা হয়।


১১ই মে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষাসচিব ও সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এরপর দুপুরে শিক্ষামন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

গত পহেলা ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১৬ লাখ সাড়ে ৪৪ হাজার পরীক্ষার্থী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন