News71.com
 Bangladesh
 02 May 16, 09:03 AM
 682           
 0
 02 May 16, 09:03 AM

‘পাশের হারে খুশি নয়, মানের দিকে নজর দিতে হবে’ ।।

‘পাশের হারে খুশি নয়, মানের দিকে নজর দিতে হবে’ ।।

নিউজ ডেস্কঃ গণস্বাক্ষরতা অভিযানের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ বলেছেন, শিক্ষার উন্নয়নে পরীক্ষায় পাশের হারের খুশি না হয়ে মানের দিকে নজর দিতে হবে। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে গণস্বাক্ষর অভিযানের (ক্যাম্পে) ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আবেদ বলেন, ১৯৯১ সালে গণতন্ত্র পুনরুদ্ধারের পর বাংলাদেশে স্বাক্ষরতা বৃদ্ধির জন্য ক্যাম্পেইন ফর পপুলার ইডুকেশন (ক্যাম্পে) শুরু হয়। তা এদেশের স্বাক্ষরতা বৃদ্ধিতে অভুতপূর্ব অবদান রাখে। ১৯৫১ সালে পাকিস্তানের প্রথম আদমশুমারিতে এদেশের সাক্ষরতার হার ছিল মাত্র ১৯%। ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম আদমশুমারিতে সেই হার ছিল ২৫। অর্থাৎ, পাকিস্তান আমলে সাক্ষরতার হার বেড়েছে খুবই সামান্য। পরে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের সহায়তায় বর্তমানে এদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির হার ৯৭% যদিও শিক্ষার মান এখনও ততটা ভাল নয়। এখন আমাদের শিক্ষার মানের দিকে নজর দেওয়া জরুরি।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার জিডিপির মাত্র ২% বরাদ্দ রাখে শিক্ষা খাতে। সেটি ৩ শতাংশের বেশি করা জরুরি। তিনি প্রধানমন্ত্রীকে পাশের হারে খুশি না হয়ে মান নিয়ন্ত্রণের দিকে নজর দিতে আহ্বান জানান। এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, সাবেক শিক্ষা মন্ত্রী ড. এম ওসমান ফারুক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক শিক্ষা উপদেষ্ঠা হোসেন জিল্লুর রহমান, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমানসহ শিক্ষাখাতে উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত দেশি-বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন