News71.com
 Bangladesh
 02 May 16, 09:15 AM
 690           
 0
 02 May 16, 09:15 AM

কুয়েতের প্রধানমন্ত্রী ৩ দিনের সফরে ঢাকা আসছেন আগামিকাল ।।

কুয়েতের প্রধানমন্ত্রী ৩ দিনের সফরে ঢাকা আসছেন আগামিকাল ।।

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে আগামিকাল মঙ্গলবার ঢাকা আসছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ।


তার এই সফরে দুই দেশের মধ্যে বিনিয়োগ, সামরিক সহযোগিতা এবং ভিসা অব্যাহতি বিষয়ে তিনটি চুক্তি হওয়ার কথা রয়েছে বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

কর্মকর্তারা জানান, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পাঁচ দেশ সফরের অংশ হিসেবে মঙ্গলবার বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন কুয়েতের প্রধানমন্ত্রী।

কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ, অর্থ ও তেল মন্ত্রী আনাস খালেদ আল-সাবাহ, শিক্ষা মন্ত্রী ড. বদর হামাদ আল-ইসা সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী থাকবেন বলে জানিয়েছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রনালয়।

সফরের দ্বিতীয় দিন বুধবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শেখ জাবের আল-মুবারকের সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে। ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরেও যাবেন তিনি।

তিন দিনের সফর শেষে কুয়েতের প্রধানমন্ত্রী ৫ মে বিকেলে ঢাকা ত্যাগ করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন